যশোর চাঁচড়ায় মোজাহের এন্টারপ্রাইজের ট্রাকে চাপা পড়ে যুবকের মৃত্যু

যশোর শহরের চাঁচড়ায় রাস্তা সংস্কারের মোজাহের এন্টারপ্রাইজের ট্রাকে চাপা পড়ে নূর ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৭ই মে)সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের আব্দুস সালাম খাঁর ছেলে নূর ইসলাম (২৮)।

নিহতের চাচা জীবন খাঁ জানান, নিহত নূর ইসলাম ল্যাব এইড ফার্মাসিউটিক্যালে চাকুরি করতেন। সকালে নরইসলাম বাইসাইকেলে বাড়ি থেকে শহরে কর্মস্থলে যাচ্ছিলেন। চাঁচড়া এলাকায় পৌঁছালে সড়ক সংস্কার কাজে নিয়োজিত মোজাহার এন্টারপ্রাইজের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যশোর কোতয়ালি মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন)শেখ আবু হেনা মিলন বলেন, দুর্ঘটনা ঘটানোর পর চালক পালিয়ে গেছে। তবে ট্রাক আটক করা হয়েছে।নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর