বাড়ি ভাড়ার জন্য তাড়িয়ে দেওয়া সেই ভাড়াটিয়াকে নগদ অর্থ প্রদান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পৌর শহরের শাপলাবাগ আবাসিক এলাকায় শিশুসহ একটি পরিবার ঠিক সময়ে ভাড়া দিতে না পারায় গত বুধবার (১৩ মে) সন্ধ্যার পর বাসা থেকে বের করে দেন এক বাড়িওয়ালা। তবে ওই দিন সেহেরির পর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান পরিবারটিকে পুনরায় বাসায় তুলে দেন।

এ নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশিত হওয়ার পর শনিবার (১৬ মে) ওই নারীর বাসায় গিয়ে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ প্রদান করেন ওয়ালটন গ্রুপের ন্যাশনাল সেলস ম্যানেজার ওয়ালিউল ইসলাম আজিম।

তার পক্ষে এই অর্থ ওই নারীর হাতে তুলে দেন ওয়ালটনের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সিনিয়র সেলস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান কামাল এবং শ্রীমঙ্গল শোরুমের জুনিয়র অফিসার জয় সরকার।

ওয়ালিউল ইসলাম আজিম জানান, ‘এই মহামারির সময় সবাকেই একে অপরের পাশে থাকা উচিত। কিন্তু ওই বাড়িওয়ালা ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে অমানবিক কাজ করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। এই খবর জেনে আমি ওই নারীকে সহযোগিতার সিদ্ধান্ত নিই।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর