রাশিয়ায় প্রতিদিন ৭০ হাজার অ্যান্টিবডি পরীক্ষা

রাশিয়ায় মস্কোতে শুক্রবার থেকে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিবডি টেস্টের বিশাল কর্মসূচি চালু হয়েছে। এর আওতায় প্রতি তিন দিনে ৭০ হাজার বাসিন্দার কাছে বিনামূল্যে অ্যান্টিবডি টেস্টের সুযোগ পাবে।

গত কয়েকদিন ধরেই প্রতিদিন ১০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছেন। তবে রাশিয়ায় করোনা সংক্রমণের প্রায় অর্ধেকই হয়েছে মস্কোতে। মে মাসের শেষ নাগাদ শহরটিতে কড়া লকডাউন থাকছে।

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন জানান, প্রকৃত সংক্রমণের শিকার মানুষের সংখ্যা দাপ্তরিক তথ্যের চেয়ে অনেক বেশি। কারণ অনেক লোকের উপসর্গ দেখা দেয়নি বলে তারা বুঝতে পারেননি। গণপরীক্ষার মাধ্যমে জানা যাবে কারা আক্রান্ত। এটা ঝুঁকি না নিয়ে লকডাউন শিথিল করার সঠিক সময় নির্ধারণে কর্মকর্তাদের সহায়তা করবে।

এ পরীক্ষা অবশ্য স্বেচ্ছামূলক। যারা পরীক্ষা করাতে চান, তাঁদের অনলাইন নিবন্ধন করতে হবে। মস্কো নগর কর্তৃপক্ষ একটি অ্যান্টিবডি পরীক্ষার ব্যবস্থা গড়ে তোলার আশা করছে, যা মাসের শেষের দিকে তাদের দিনে ২ লাখ পরীক্ষা সম্পন্ন করার অনুমতি দেবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর