ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে।

রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে জানানো হয়েছে, ভারতে এ পর্যন্ত মোট ৯০ হাজার ৬৪৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই হাজার ৮৭১ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের সংখ্যায় শুক্রবারই চীনকে পেছনে ফেলেছে ভারত। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এদিন দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৮৫ হাজার ২১৫ জন। মহামারি শুরু হওয়ার পর থেকে চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৪৪ জন। করোনা আক্রান্তের সংখ্যার বিচারে বিশ্বে এখন ভারতের স্থান ১১ নম্বরে।

ভারতে করোনায় মৃত্যুর হার অবশ্য চীনের চেয়ে কম। চীনে মারা গিয়েছেন ৫ দশমিক ৫ শতাংশ করোনা আক্রান্ত। ভারতে মৃত্যু হয়েছে ৩ দশমিক ২ শতাংশের। দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার মানুষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর