খোলা জায়গায় জীবাণুনাশক ছিটালে করোনা যাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনায় সংক্রমণ পরিস্থিতিতে খোলা জায়গায় জীবাণুনাশক ছিটালে প্রাণঘাতী করোনাভাইরাস দূর হয় না বরং এতে আরো স্বাস্থ্য ঝুঁকি বাড়ে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শনিবার (১৬ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ সতর্ক বার্তা দেয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, খোলা জায়গা যেমন রাস্তা অথবা মার্কেটের মতো জায়গায় জীবাণুনাশক ছিটিয়ে করোনা দূর করার পরামর্শ দেয়া যাচ্ছে না। কারণ ধূলাবালিতে জীবাণুনাশক কাজ করে না।

খোলা স্থানে জীবাণুনাশক ছিটানো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আরো জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির ড্রপলেট অথবা সংস্পর্শ থেকে করোনার সংক্রমণ জীবাণুনাশক ঠেকাতে পারে না।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর