সৌদি আরবেও প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
রবিবার (১৭ মে) ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ হাজার ১৬ জন।
সৌদি আরবে প্রাদুর্ভাব শুরুর হওয়ার প্রাথমিক দিনগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছিল খুব ধীর গতিতে। এমনকি গত সপ্তাহের শনিবারও একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় দেড় হাজার। কিন্তু রোববার নতুন আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি পৌঁছেছে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরকারি কর্মকর্তাদের বরাতে করোনা নিয়ে প্রাত্যহিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জানানো হয়।
সরকারি টিভিতে দেয়া সবশেষে হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আরও ১০ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা এখন ৩০২ জন।
বার্তাবাজার/এমকে