মানিকগঞ্জে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মানিকগঞ্জের এক নারীর (৫০) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মে) মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন এই তথ্য জানিয়েছেন।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, হরিরারমপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে ওই নারীর বাড়ি। গত ৮ মে শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। পরের দিন ৯ মে রিপোর্টে করোনা পজিটিভ আসলে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই নারীর বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন একই দিন পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। তাদের তাদের সবার করোনা নেগেটিভ আসে।

ওই নারীর দেবর মিজানুর রহমান জানান, করোনা পজিটিভ আসায় তার ভাবিকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন জানান, স্বাস্থ্যবিধি ও ধর্মীয় বিধিবিধান মেনেই দাফনের ব্যবস্থা করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর