করোনায় আক্রান্তের সংখ্যায় ইতালি-স্পেনের রেকর্ড ভাঙল ব্রাজিল

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ইতালি ও স্পেনকে ছাড়িয়ে গেছে ব্রাজিল। দেশটিতে দুই লাখ ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ হাজারের বেশি মানুষের।

রবিবার (১৭ মে) সকাল সোয়া ৯টার দিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, ব্রাজিলে এখন পর্যন্ত দুই লাখ ৩৩ হাজার ১৪২ জনে শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৬৬২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও যুক্তরাজ্যের পরই দেশটির অবস্থান। এর পরের অবস্থানে থাকা স্পেনে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দুই লাখ ৩০ হাজার ৬৯৮। ইতালিতে শনাক্তের সংখ্যা দুই লাখ ২৪ হাজার ৭৬০।

শনিবার ব্রাজিলের কর্মকর্তারা দেশটিতে করোনার যে পরিসংখ্যান তুলে ধরেন তাতেই আক্রান্তের সংখ্যার দিক থেকে দেশটির অবস্থান ছিল চার নম্বরে।

এমন পরিস্থিতির মধ্যেই দেশের অর্থনীতি ফের সচল করতে মরিয়া ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারে ব্যাপক আগ্রহী ট্রাম্পের এই ব্রাজিলিয়ান ভক্ত। তার নীতির কারণে বিদ্যমান করোনা মহামারির মধ্যেই মন্ত্রিসভা ছেড়েছেন অন্তত দুই জন মন্ত্রী। শুক্রবার দ্বিতীয় স্বাস্থ্যমন্ত্রীও বলসোনারো-র কেবিনেট ছেড়ে যান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর