ব্রিটেনে একদিনে ৪৬৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪৫১

ব্রিটেনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। গতকাল শনিবার (১৬ মে) পর্যন্ত দেশটিতে করোনায় ৪৬৮ জনের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার ৩৮৪ জন, বৃহস্পতিবার ৪২৪ জন, বুধবার ৪৯৪ জনের মৃত্যু হয়। ব্রিটেনে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩৪ হাজার ৪৬৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ব্রিটেনে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪৫১ জন। গত শুক্রবার বলা হয়েছিলো ৩৫৬০ জন, বৃহস্পতিবার বলা হয়েছিলো আক্রান্ত হয়েছেন ৩৪৪৬ জন, বুধবার বলা হয়েছিল ৩২৪২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৭১১ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর