প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭ লাখ ২০ হাজার ১৯৬ জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৩ হাজার ২১৬ জনের।
ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ লাখ ১১ হাজার ৬৫৮ জন। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্ত রোগীদের মধ্যে বর্তমানে সংক্রমণ রয়েছে ২৫ লাখ ৯৫ হাজার ২০৯ জনের শরীরে। এদের মধ্যে ২৫ লাখ ৫০ হাজার ৩৮১ জনের সংক্রমণ মৃদু এবং ৪৪ হাজার ৮২৮ জনের অবস্থা গুরুতর।
সবচেয়ে বেশি শনাক্তকৃত রোগী যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্তকৃত রোগী ১৫ লাখ ৭ হাজার ৭৭৩ জন। এছাড়া ভাইরাসটির সংক্রমণে মারা গেছেন ৯০ হাজার ১১৩ জন। েসংক্রমণের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে স্পেন, রাশিয়া, যুক্তরাজ্য, ব্রাজিল, ইতালি, ফ্রান্স, জার্মানি, তুরস্ক এবং ইরান।
বাংলাদেশে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৯৫ জনের শরীরে। এছাড়া এতে মারা গেছেন ৩১৪ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ১১৭ জন।
বার্তাবাজার/এমকে