সবার জন্য ভ্যাকসিন ফ্রি করে দেয়ার কথা ভেবে দেখবে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেলে তা সবার জন্য ফ্রি করে দেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র ভেবে দেখবে।

এসময় মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে ওষুধ প্রস্তুতকারক জায়ান্ট কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের সাবেক এক প্রধানকে নিয়োগ দেয়া হয়েছে। ভ্যাকসিন আবিষ্কারের এ অভিযানকে ট্রাম্প প্রশাসন নাম দিয়েছে ‘অপারেশন ওয়ার্প স্পিড’।

এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, নিকট ভবিষ্যতেই আমরা একটা ভ্যাকসিন পেতে যাচ্ছি। ‘অপারেশন ওয়ার্প স্পিড’ শুরু হয়েছে। এর অর্থ বিশাল আয়োজন, দ্রুততা। বছরের শেষ নাগাদই আমরা এটা পেতে পারি। আমি মনে করি, খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা কিছু ভালো খবর পাব।

করোনার ভ্যাকসিন সবার জন্য ফ্রি, সহজলভ্য করা যায় কিনা তাও ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প।

বৃহস্পতিবার এক খোলা চিঠিতে বিশ্বের বর্তমান ও অতীতের বিভিন্ন নেতারা বলেন, করোনার ভ্যাকসিন জাতিগুলোর মধ্যে ভাগাভাগি না করলে কোনও ভ্যাকসিনই করোনা ভাইরাসকে বিতাড়িত করতে পারবে না।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর