চাঁপাইনবাবগঞ্জে কবুতর নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জে কবুতর নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার বাবুডাইং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম সাজেমান মণ্ডল (৮০)। তিনি সাজেমান সদর উপজেলার বাবুডাইং (চটিগ্রাম নতুন পাড়ার) বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, গত কয়েকদিন থেকেই স্থানীয় সূর্যনারায়ণপুর এবং নারায়ণপুর গ্রামের দুই পক্ষের মধ্যে কবুতর বিক্রির টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উভয় পক্ষ ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটের আঘাতে সাজেমান মণ্ডল মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। থানায় এখনও কেউ অভিযোগ করেনি। তবে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর