এবার নিলামে মাশরাফির ব্রেসলেট

নভেল করোনা ভাইরাস মোকাবিলায় এবার নিজের দেড় যুগের সঙ্গী পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন মাশরাফি বিন মর্তুজা। ব্রেসলেটটি ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা।

শনিবার(১৬ মে) বিকেল ৫টা থেকে আয়োজনকারী প্রতিষ্ঠান “অকশন ফর অ্যাকশন”র ফেসবুক পেজে নিলাম শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির ফেসবুক পোস্টে বলা হয়েছে, “এই আইটেমটির সর্বনিম্ন মূল্য ৫ লাখ টাকা। বিডিং শেষ হবে আগামী রবিবার রাত সাড়ে ১০ থেকে শুরু লাইভের মাধ্যমে।”

এর আগে সাকিব আল হাসান গত বিশ্বকাপের ব্যবহ্যত ব্যাট নিলামে তোলেন, যা ২০ লাখ টাকায় বিক্রি হয়। মুশফিকুর রহিমের প্রথম ডাবল শতকের ব্যাটটি বিক্রি হয় ১৭ লাখ টাকায়।

এছাড়া, সৌম্য সরকার, তাসকিন আমেদ ও আকবর আলীরা তাদের প্রিয় স্মারক নিলামে বিক্রি করেছেন করোনাভাইও মোকাবিলার উদ্দেশ্যে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর