অবৈধ ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিল জনতা

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া এলাকার কুমার নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় এক বালু ব্যবসায়ী মুজুরদিয়া কুমার নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদালত বসায়।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতি বুঝতে পেরে ড্রেজার চালক ও মালিক পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর