এগিয়ে আসেনি পরিবারের কেউ, করোনায় মৃত ব্যাক্তির লাশ দাফন করল ছাত্রলীগ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যাক্তির লাশ দাফনে তার পরিবার ও স্বজনদের কেউ এগিয়ে আসেনি। পরে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা ওই ব্যাক্তির লাশ দাফন করে।

জানা গেছে, শনিবার (১৬ মে) দেবিদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামে নুরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ সময় মৃত ব্যক্তির সন্তান পরিবারসহ আশপাশের লোকজন কেউ না আসায় স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী ওই লাশের জানাজা এবং দাফন করেন।

এতে ছাত্রলীগ নেতা রাতুল রহমান আশিক, আনোয়ার হোসেন বাপ্পু, মঞ্জুরুল ইসলাম রানা, আমির হোসাইন লাশ দাফন সম্পন্ন কাজে অংশ্রহণ করেন। এ ছাড়া ওলামা লীগ নেতা হাফেজ সাইফুল্লাহ, মাওলানা খালিদসহ বেশ কয়েকজন আলেম অংশগ্রহণ করেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর