বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনস্বরুপ বিমান বাহিনীর একটি সি-130বি পরিবহন বিমানের মাধ্যমে মালদ্বীপে কর্মরত ১১ জন বাংলাদেশি ডাক্তার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি শুভেচ্ছা উপহার হিসেবে পোঁছে দেয়া হয়।
এসকল বাংলাদেশি ডাক্তার করোনা পরিস্থিতির কারণে তাদের কর্মস্থল মালদ্বীপে ফিরতে পারছিলেন না। বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ সদস্যের এয়ার ক্রু’র সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন এয়ার কমডোর এম এ আওয়াল হোসেন।
মিশন সম্পন্ন করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এছাড়া বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন বিমান ঢাকা ছেড়ে যাওয়ার সময়।
ডিবিসি নিউজ
ছবি: সংগৃহীত।