আলফাডাঙ্গায় করোনায় বিপন্ন মানুষের পাশে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের আলফাডাঙ্গায় এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান (মুক্ত)। তিনি ব্যক্তি উদ্যোগে ৩ শত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে তার একটি প্রতিনিধি দল এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শেখ তাহিদুর রহমান (মুক্ত) জানান, ‘বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কথা ভাবেন। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা আমাদের মত কর্মীদের আগামী দিনের কর্মপন্থা। তাই বিবেকের তাড়নায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য আমার ব্যক্তিগত অর্থায়নে আলফাডাঙ্গা উপজেলার ৩ শত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছিলাম।

ইতিমধ্যে ৩ শত পরিবারর মাঝে খাদ্যসামগ্রী তুলে দিতে সক্ষম হয়েছি। আগামীতেও অসহায় কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর