নাটোরে দেড় হাজার ইমাম-মুয়াজ্জিন পেল শিমুল এমপি’র ‘ঈদ উপহার’

নাটোরে বিভিন্ন মসজিদের দেড় হাজার খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করেছেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।

শনিবার (১৬ মে) দুপুরে জেলা শহরের অনিমা চৌধুরী মিলনায়তনে ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সহায়তা ‘ঈদ উপহার’ হিসেবে দেন সংসদ সদস্য শিমুল। এসব খাদ্য সহায়তার মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি ডাল, দুই কেজি আলু, ১প্যাকেট সেমাই, বিস্কুট, নুডুলস এবং এক কেজি পোলাও চালসহ মোট ৯ ধরনের খাদ্যসমগ্রী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি প্রমুখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর