প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঝিনাইদহ- মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম প্রায় ৭শ ৯০ জন অসহায়,দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
প্রতিদিন শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে এবং বিভিন্ন পাড়া মহল্লায় নিজস্ব প্রতিনিধির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল,সয়াবিন তেল, আলু, লবণ, বিস্কুট, ডেটল সাবান, হাত ধোয়ার জন্য বল সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন।
প্রতিদিনের মত শনিবার ঈদকে সামনে রেখে অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে নগদ টাকাসহ চাল, ডাল,সয়াবিন তেল, আলু, লবণ, বিস্কুট, ডেটল সাবান, হাত ধোয়ার জন্য বল সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এতে খুশি অসহায় ও দরিদ্র মানুষ। সংসদ সদস্য খালেদা খানম বলেন, বর্তমান দেশের এই সংকটময় সময়ে আমার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। এবং ঈদের আগ পর্যন্ত এই সাহায্য দেওয়া চলমান থাকবে বলে জানান, আরো বলেন আসুন আমরা সবাই সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রাখি, পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেনীর মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি ।
বার্তা বাজার / ডাব্লিও.এস