ফেনীতে নতুন ৩১ করোনা রোগী শনাক্ত!

ফেনীতে আজ নতুন করে একদিনেই মোট ৩১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ রাতে ফেনী সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন ফেনীতে প্রথমে ২১জন পরবর্তীতে আরো ১০জন মোট ৩১জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন। একদিনে ফেনীতে এই পর্যন্ত এটাই সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিতবাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় ফলাফলে আজ একদিনে ফেনীতে ৩১জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

ফেনীতে এখন পর্যন্ত মোট ৬১জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ জন স্বাস্থ্য বিভাগের, অন্যদের মধ্যে ছাগলনাইয়ায় ১২জন, ফেনী সদরে ২৫জন, দাগভূঞায়া ৭জন,সোনাগাজীতে একজনের, পরশুরামে ৪জন ও ফুলগাজীতে দুইজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে তিনজন ইতিমধ্যে ফেনী ট্রমা সেন্টার থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে এবং ফুলগাজীতে আক্রান্ত হওয়া মা ও মেয়ে দুইজনকে আজ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুস্থ ঘোষণা করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর