কুষ্টিয়ায় নতুন ২ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় নতুন করে ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৬০ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৫৮ টি নেগেটিভ ও দুইটি পজেটিভ।

নতুন সনাক্ত দুই জন রোগীর একজন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর এর বাসিন্দা (৩৬ বছর) এবং অপরজন কুষ্টিয়া সদরের জুগিয়ার বাসিন্দা (৩৩বছর)। আক্রান্ত দুইজনই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ২৪ জন করোনা রোগী সনাক্ত হল।

উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১০, ভেড়ামারা ২, মিরপুর ৪, কুষ্টিয়া সদর ২,কুমারখালী ৫, খোকসা ১। এই পযর্ন্ত সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১৮ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর