কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমান ইয়াবা বড়ি, অমদানী নিষিদ্ধ ৫ লাখ মিটার কারেন্ট জালসহ ১৩ জন মাঝি মাল্লাকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটি।
আটক প্রত্যেকের বাড়ি কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেষখালি বলে জানাগেছে। সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দায়িত্বশীল সূত্র বার্তা বাজারকে জানিয়েছে, আজ দুপুরে দেড়টায় সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মহেষখালী অদিনাথ ঘাট এলাকার একটি ফিশিং বোটে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য আটক করা হয়েছে।
তবে স্থানীয় একটি সূত্র উক্ত অভিযানে বিপুল পরিমান ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে বলে জানালেও কোস্ট গার্ডের পক্ষ থেকে বিষয়টি সত্য নয় বলে দাবী করা হয়েছে। তবে তল্লাশী কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদক পাওয়া গেলে পরবর্তি অনুষ্টানিক প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানিয়েছে সেন্টমার্টিন কোস্টগার্ড সূত্র।
কেএ/বার্তাবাজার