দেলদুয়ারে লটারীর মাধ্যমে কৃষকের ধান সংগ্রহ

টাঙ্গাইলের দেলদুয়ারে শনিাবর সরকার নির্ধারিত মূল্যে কৃষকের নিকট থেকে বোরো ধান সংগ্রহের লক্ষে প্রায় ৪ হাজার কৃষকের মধ্যে লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এ লটারী “ড্র” অনুষ্ঠানের উদ্বোধন করেন।

লটারীতে উপজেলার ১ হাজার ৬শ’ ৪১ জন কৃষককে বাছাইয়ের মাধ্যমে তাদের নিকট থেকে বোরো ধান সংগ্রহ করা হবে। উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে লটারী ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মারুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রোজলিন শহিদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূইয়া, সিনিয়র কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর