দেলদুয়ারে কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ

করোনাভাইরাস (কোভিড-১৯) সারা দেশে ছড়িয়ে পড়ায় টাঙ্গাইলের দেলদুয়ারে মানুষের পুষ্টি চাহিদা পুরণের লক্ষে প্রায় ৫০০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

শনিবার এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের অর্থায়নে কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার ৫ জন কৃষকে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধনী ঘোষণা করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মারুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোজলিন শহিদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূইয়া, সিনিয়র কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর