টাঙ্গাইলের দেলদুয়ারে শনিবার সরকারের ভূর্তকি মূল্যের কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে দেলদুয়ার পশ্চিমপাড়া গ্রামের কৃষক আলাল মিয়ার পাকা ধান কেটে উপজেলায় মেশিনে ধান কাটা কাজের উদ্বোধনী ঘোষণা করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মারুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোজলিন শহিদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া, সিনিয়র কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক প্রমুখ।
সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, করোনাভাইরাসের ফলের কৃষকের ধান কাটতে যেন কোন প্রকার সমস্যা না হয় সে জন্য দেলদুয়ার এবং নাগরপুর দুইটি উপজেলায় ভূর্তকি মূল্যে মোট ৮ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে।
কেএ/বার্তাবাজার