প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।শনিবার রাজধানীর গেণ্ডারিয়ায় তার নিজ বাসভবনে তিনি মারা যান।
মৃত ওই আওয়ামী লীগ নেতার নাম মো. ওয়াহিদুর রহমান। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। ১২ দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জগলুল হালদার ভুতু, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক প্রমুখ।
বার্তা বাজার / ডাব্লিও.এস