২৪ ঘন্টায় রাশিয়ায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় দুই সপ্তাহের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। একই সঙ্গে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়েছে। খবর এএফপির।

রাশিয়ার স্বাস্থ্য বিভাগ শনিবার (১৬ মে) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১১৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৩৭ জনে। এই সময়ে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২০০ জন। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ লাখ ৭২ হাজার ৪৩ জন, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।

রাশিয়ায় আক্রান্তের অর্ধেকই মস্কোর। রাজধানীতে কত মানুষ আক্রান্ত হয়েছে তা জানতে সেখানে শুক্রবার অধিবাসীদের ‘ফ্রি’ অ্যান্টিবডি টেস্টের ঘোষণা দিয়েছেন মেয়র সের্গেই সবইয়ানিন।

রাশিয়ায় মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির চার মন্ত্রী এ ভাইরাসের কবলে পড়েছেন বলে খবর এসেছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর