সরকারের লোকেরা গরীবদের সাথে ভন্ডামি করছেন: রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২৫০০ টাকা থেকে সরকারের লোকেরা ৫০০ টাকা কেটে রেখে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। একইসাথে তিনি সরকারের লোকদের এইসব কাজকে ভন্ডামি বলে উল্লেখ করেছেন।

শনিবার (১৬ মে) দুপুরের দিকে রাজধানীর জয়কালী মন্দির কাপ্তান বাজার এলাকায় ত্রাণ বিতরণের সময় এমন অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা করে দেবেন। কিন্তু আড়াই হাজার টাকা থেকে সরকারের লোকেরা ৫০০ টাকা রেখে দিচ্ছেন।
এই যে ৫০০ টাকা রেখে দিচ্ছেন সেটা কি ভন্ডামি নয়? গরিব মানুষের সঙ্গে প্রতারণা নয়? এরকম পরিস্থিতিতে এ দেশের গরিব, অসহায়, কর্মহীন মানুষের দিনযাপন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদেরকে সরকারের ত্রাণ দেয়া হয় না। পকেটের টাকা দিয়ে খাদ্যসামগ্রী কিনে অসহায় মানুষের মধ্যে বিতরণ করছি। আর সরকারের ত্রাণ গরিব মানুষ পাচ্ছে না। সরকারের ত্রাণ চলে যাচ্ছে আওয়ামী লীগ নেতা, তাদের দলীয় চেয়ারম্যান মেম্বারদের বাড়িতে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর