ভারতীয় সীমান্তে ৫ মাদক কারবারি আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ৫ মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় উদ্ধার করা হয় ৭ হাজার ৮শ পিচ ইয়াবা, সাড়ে ১০ কেজি গাঁজা, জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এস এম আজাদ জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার ভারত সীমান্তের ঝাউডাঙ্গা এলাকায় ৩৫ বিজিবি’র সদস্যরা ঝাউডাঙ্গা বিওপির সামনে একটি মোটর সাইকেলে থাকা কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সুজন (৩০) ও সবুজ(৩৩) এবং জামালপুরের বকশীগঞ্জের পীরের চর গ্রামের সহিজল (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাঘারচর বিওপির মাখনের চরে অভিযান চালিয়ে ৭ হাজার ৮শ পিচ ইয়াবা ও সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৯ টার দিকে বাঘারচর বিওপির কদমতলা এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় শেরপুর জেলার মাছপাড়া গ্রামের ইরানি (৩৫) ও জামালপুরের দেওয়ানগঞ্জের হাফিজুর রহমান(৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে ।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর