কুষ্টিয়া ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভেড়ামারা উপজেলার মানুষকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজালাল কে সাথে নিয়ে নিরন্তর ছুটে চলেছেন উপজেলার বিভিন্ন স্থানে। আজ শনিবার (১৬ মে) সকালে ভেড়ামারা বাজার ও উপজেলার বিভিন্ন স্থানে গোলাপনগর,বাহাদুরপুর, কুঁচিয়ামোড়া, জুনিয়াদহ, পরানখালী, ধরমপুর ও সাতবাড়িয়া বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ।
কয়েকজন দোকানদার সরকারি নির্দেশনা অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮, ২৫(১)(খ) ধারা ভঙ্গে (২) মোতাবেক কুঁচিয়ামোড়া বাজারের ১ টি দোকানকে ১৫,০০০(পনের হাজার) ও ধরমপুর ও সাতবাড়িয়া বাজারের ২ টি দোকানকে ১০০০ টাকা করে সর্বমোট ১৭০০০(সতের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।
বার্তা বাজার/টি.সি