শিশুদের আনন্দ দিতে ঘুড়ি দিলো ময়মনসিংহ জেলা পুলিশ

করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে নিয়তিম খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন ময়মনসিংহ জেলা পুলিশ।

নগরীর বিভিন্ন ওয়ার্ড ছাড়াও খাদ্য সামগ্রি পৌছে দিচ্ছেন বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে।

টানা খাদ্য সামগ্রি বিতরণ করতে গিয়ে পরিবারের সাথে ত্রাণ নিতে শিশুদের চলে আসার বিষয়টি নজরে আসে পুলিশের। বিষয়টি উপলদ্ধি করতে পেরে, ত্রাণ সামগ্রী বিতরণের সময় শিশুদের আনন্দ দিতে একটি ব্যক্তিক্রমী উদ্যোগ নেন জেলা পুলিশ। করোনাকালে পুলিশের ব্যতিক্রমী এই উদ্যোগে উচ্ছ্বসিত অভিভাবকরাও।

ছবি: বার্তা বাজার

শনিবার (১৬ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণের সময় আগত শিশুদের মাঝে একটি করে ঘুড়ি তুলে দেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপারের বোনাসের আর ব্যক্তিগত টাকা থেকে এ ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। দেড়শো মানুষকে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর