যশোর চৌগাছায় পিকআপভ্যানের আঘাতে বাবা নিহত ছেলে আহত

যশোর চৌগাছায় পিকআপ ভ্যানের আঘাতে বাইসাইকেল আরোহি বাবা নিহত ও তার ছেলে আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) বেলা ১২টার দিকে চৌগাছা উপজেলার মুলিখালি বটতলা এলাকায় চৌগাছা—ঝিকরগাছা সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা মজেহার মল্লিক (৫০), আহত যুবকের নাম ময়না (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,মাঠের কাজ শেষে মজেহার মল্লিক (৫০) ও তার ছেলে ময়না বাইসাইকেলে করে লস্করপুর গ্রামের দিকে ফিরছিলেন। এ সময় ঝিকরগাছার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদেরকে সামনে থেকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মজেহার মল্লিক নিহত হন এবং গুরুতর আহত হন ময়না। স্থানীয়রা দ্রুত ময়নাকে চৌগাছা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায় এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর