হাসনাবাদ ওয়েলফেয়ার সোসাইটি ৭৮ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঢাকা কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামে ৭৮ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন একটি সামাজিক সংগঠন “হাসনাবাদ ওয়েলফেয়ার সোসাইটি”।

শনিবার(১৬ই মে)সকাল থেকে দুপুর পর্যন্ত হাসনাবাদ গ্রামের মোট ৭৮টি অসহায়—দুস্থ,পরিবারের নিজনিজ বাসায় যেয়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করেন “হাসনাবাদ ওয়েলফেয়ার সোসাইটির” সকল সদস্য বৃন্দ।

সংগঠনটির সদস্যবৃন্দরা বলেন, ‘‘সেচ্ছাসেবীদের নিজস্ব চাঁদা, এলাকা ও প্রবাস থেকে কিছু মহান মানুষের সহায়তায় এই উপহার প্যাকেজটি তৈরি করা হয়েছে।আমাদের ইচ্ছে ছিল ক্ষুদ্র সামর্থ্যের মধ্যেই সর্বোচ্চ চেষ্টা করা।এই ঈদ উপহার প্যাকেজটির মধ্যে ছিল ৭ কেজি চাল,১ কেজি ডাল,২ কেজি আলু,১ কেজি পেয়াজ,১ কেজি চিনি,১ কেজি লবন,১ লিটার তেল,১ প্যাকেট লম্বা সেমাই ও ১ টা হুইল সাবান। আমরা চেষ্টা করেছি আমাদের সংগঠনের সকল সদস্যদেরকে নিয়ে অসহায়—দুস্ত ৭৮ টি পরিবারের বাড়ি বাড়ি এই ঈদ উপহার সামগ্রী পৌছে দিতে পেরে এবং মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আমরা আমাদের কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।’’

তারা আরো বলেন, ‘‘আমাদের এই কাজে যারা আর্থিক সহযোগিতা সহ নানাভাবে সাপোর্ট দিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও দোয়া রইলো। আগামী দিন গুলোতেও যেকোন দূর্যোগে বা রাষ্ট্রের প্রয়োজনে যেকোন ভূমিকা রাখতে “হাসনাবাদ ওয়েলফেয়ার সোসাইটি” সব সময় প্রস্তুত আছে ইনশাআল্লাহ।’’

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর