আর মাত্র তিন দিনের মাঝেই বাংলাদেশে উৎপাদিত প্রাণঘাতী করোনা ভাইরাসের চিকিৎসায় কাজ করা ওষুধ রেমডিসিভির পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (১৬ মে) সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সম্পূর্ণ সরকারি খরচে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ২শ’ শয্যার কোভিড ১৯ হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। যেখানে কোভিড রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে।
বার্তাবাজার/নিমফুল