ফেনীর ফুলগাজী উপজেলা করোনা মুক্ত ঘোষণা

ফেনী জেলার ফূলগাজী উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত দুইজন প্রেমা বিশ্বাস ১৩) ও তার মা মঞ্জু বিশ্বাস পুরোপুরি সুস্থ এই তথ্য নিশ্চিত করে পুরো ফূলগাজী উপজেলাকে আজ করোনাভাইরাস মুক্ত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ বি এম মোজাম্মেল হক। দুপুরে তিনি তার ফেসবুক টাইমলাইনে এ নিয়ে পোস্ট করে সবাইকে সুসংবাদটি প্রদান করেন।

ডাক্তার এ বি এম মোজাম্মেল হক এর ফেসবুক পোস্টটি নিম্নরূপ:
আলহামদুলিল্লাহ, ফুলগাজীবাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ এই যে, ফুলগাজী উপজেলা এখন করোনা মুক্ত।

করোনা আক্রান্ত প্রেমা বিশ্বাস(১৩) ও তার মা মঞ্জু বিশ্বাস এর দুটি রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে সুস্থ হিসেবে ঘোষণা প্রদান করা হল এবং লকডাউন প্রত্যাহার করে পরবর্তী ১৪ দিন হোম কোয়ারেনটাইনের নির্দেশ দেয়া হল।
মহান আল্লাহর অশেষ করুণায় সকলের সম্মিলিত কার্যক্রম ও সহযোগিতায় এই যুদ্ধে আমরা বিজয়ী হলাম।

ফুলগাজীতে করোনা মোকাবেলায় পূর্ণাঙ্গ দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা করে সার্বক্ষণিক পাশে ছিলেন ফেনী জেলার স্বাস্থ্যবিভাগের কাণ্ডারী, মান্যবর সিভিল সার্জন জনাব ডা. সাজ্জাদ হোসাইন স্যার। আমি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই যুদ্ধের ফ্রণ্টলাইনার -স্যাম্পল সংগ্রহকারী MT(lab) জনাব মঈন উদ্দীন, MT(lab) জনাব উজ্জ্বল শর্মা, MT (EPI) জনাব ফরিদ আহমেদ, সিনিয়র MT lab(cs office) জনাব এমরান ভুইয়া, HI জনাব আব্দুস সোবহান, আবাসিক মেডিকেল অফিসার জনাব ডা. রফিকুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী সদর হাসপাতালের মেডিসিন কনসালট্যাণ্ট জনাব ডা. সাইদুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকবৃন্দ ও সকল স্টাফগণকে।

এই যুদ্ধে আমাদের সার্বক্ষনিক সহযোগিতা করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, ফেনী জেলার সম্মানিত সভাপতি জনাব ডা. সাহেদুল ইসলাম কাউসার মহোদয়, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল আলীম মজুমদার মহোদয়, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, অফিসার ইনচার্য মহোদয় (ফুলগাজী থানা), ফুলগাজীর সকল প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ফুলগাজীর সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং দক্ষিণ বরইয়া গ্রামের বাসিন্দাগণসহ ফুলগাজীর সর্বস্তরের জনগণ। সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই আজকে আমরা করোনামুক্ত ফুলগাজী লাভ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

আমি সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভবিষ্যতেও যে কোন পরিস্থিতিতে একে অপরের পাশে দাড়িয়ে আমরা একসাথে যে কোন দুর্যোগ মোকাবেলা করব ইনশাআল্লাহ।

ধন্যবাদান্তে,
ডা. এ.বি.এম মোজাম্মেল হক
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
ফুলগাজী, ফেনী।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর