চলমান করোনা পরিস্থিতিতে দেশের পৌনে পাঁচ কো্টি মানুষ সরকারের দেয়া ত্রাণ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৬ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখন পর্যন্ত ৬৪ জেলায় ৫৩ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং তা বিতরণও হয়েছে। নগত অর্থ সহায়তা দেয়া হয়েছে ৮৫ কোটি টাকা। খাদ্য সহায়তা পেয়েছে ১৭ কোটি ৫৪ লাখ শিশু। আর সম্প্রতি ৫০ লাখ পরিবারকে ঈদের আগে আগে সহায়তা দেয়ার বিষয়টাতো কারো অজানা না।
তিনি বলেন, করোনা আক্রান্ত ২১৩ টি দেশ ও অঞ্চলের মাঝে আমাদের দেশের অবস্থান ৩০ তম। আমেরিকা, বৃটেনের আবস্থা আমাদের চেয়ে বহুগুনে খারাপ। হাতেগোনা কয়েকটি দেশ ছাড়া কেউ এখনও করোনাকে হারাতে পারেনি।
এদিকে ঈদকে সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে জানিয়ে শপিংমল ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভিড় তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।
বার্তাবাজার/এসজে