পঞ্চগড়ে সীমান্তের গরীব দুস্থদের পাশে বিজিবি

বর্তমান সময়ে দেশব্যাপী করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবে চরমভাবে ক্ষতিগ্রস্থ পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে পঞ্চগড় জেলার সীমান্তবর্তী খেটে খাওয়া মানুষ বিশেষ করে সীমান্তবর্তী পঞ্চগড় জেলার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রান সহায়তা বিতরণ করেছে।

শনিবার (১৬মে) বিকালে তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা স্কুল অ্যান্ড কলেজ ও তীরনইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র চারশ জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান।

বিজিবির ব্যবস্থাপনায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় জেলায় দ্বিতীয় দফায় এক হাজার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে পযার্য়ক্রমে এসব ত্রান সামগ্রী বিতরণ করার কার্যক্রম শুরু হলো। ত্রান সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা ও ১ প্যাকেট লবণসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার লুৎফর রহমান, সহকারী জেসিও নায়েক সুবেদার খোরশেদ আলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম উপস্থিত ছিলেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান ত্রান বিতরণকালে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়ে বলেন, বিজিবি সীমান্ত রক্ষা ও অন্যান্য সকল দায়িত্ব পালনের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে জনগণের জন্য সর্বদা কার্যকরী ভূমিকা রাখার চেষ্ঠা করছে। দেশব্যপী চলমান বর্তমান করোনা পরিস্থিতি ছাড়াও যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতি ও মহামারীতে বিজিবি সর্বদা প্রথম সারিতে অবস্থান করে সীমান্তবর্তী তথা দেশের সকল স্তরের বিশেষ করে সীমান্তবর্তী এলাকার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে মর্মে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এর আগে বিজিবি এক হাজার মানুষের মাঝে ত্রান সহায়তা বিতরণ শেষ করেছে। আজ থেকে আবার নতুন করে এক হাজার মানুষের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম শুরু হলো। আগামী ১৯ মে মধ্যে এ কার্যক্রম শেষ হবে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর