পাবনায় বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবে ভিআইপি হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেল কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত সারা দেশে বেসরকারি উদ্যোগে পরিচালিত বেসিক ট্রেড প্রতিষ্ঠান সমূহের জাতীয় সংগঠন বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির পক্ষে সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন টুটুল মাননীয় প্রধানমন্ত্রী নিকট করোনা সম্ভাব্য ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠে দেশে বিপুল সংখ্যক জনগোষ্টীকে বিভিন্ন কারিগরি ও আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরির চলমান অগ্রযাত্রা সচল রাখতে ৩৫০০টি বেসিক ট্রেড প্রতিষ্ঠানের অনুকুলে নূন্যতম ৫২৫ কোটি টাকা প্রণোদনার আবেনটি উপস্থাপন করেন।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/টি.সি