ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নব-নিবার্চিত মেয়র হিসাবে শনিবার (১৬ মে) দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দায়িত্ব গ্রহনের পরপরই প্রথম পরিকল্পনা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনচিত্র নিয়ে একটি বর্ষপুঞ্জি তৈরী করার ঘোষণা দেন তিনি।
শনিবার দুপুর সাড়ে ১২টায় নগর ভবণে প্রবেশ করেন তিনি। এসময় নেতাকর্মী ও সিটি করপোরেশনের কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
জানা গেছে, আগের মেয়র সাইদ খোকন বাসা থেকে প্রয়োজনীয় সব কাগজপত্রে স্বাক্ষর করে নগর ভবনে পাঠিয়ে দিয়েছেন। নগরের প্রত্যেক শাখার একটি সংক্ষিপ্ত বিবরণী তাপসকে দেওয়া হয়।
বার্তাবাজার/এসজে