ময়মনসিংহ জেলা যুবলীগ সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান মাহবুব এর সহায়তায় ৪০০ ইমাম মুয়াজ্জিন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নিবার্হী অফিসার জাকির হোসেন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, ইউপি চেয়ারম্যান শাহজাহান ভুঞা, আবু হানিফা, জাপা সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, এম পির পিএস আব্দুল মতিন, কৃষকলীগ আহবায়ক, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ
ঈদ দরোজায় কড়া নাড়ছে। অন্য বছরের মতো এ বছর ঈদের আমেজ নেই। চার দিকে শঙ্কা। করোনার ভয়ে সবাই যবুথবু। কমর্হনী হয়ে মানবেতর জীবন যাপন করছে অনেক মানুষ। পরিবার গুলোতে ঈদ উযপানের জন্য উপহার পাঠানো হচ্ছে। জেলা যুবলীগ সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমানের ব্যক্তিগত উদ্যোদে ৪০০ পরিবারে ঈদ সামগ্রী পৌঁছানো হচ্ছে। চাল, ডাল, সেমাই, চিনি, গুঁড়ো দুধু, পেঁয়াজ, সাবান, তেল দেওয়া হচ্ছে।
মাহবুবুর রহমান বলেন, করোনায় মধ্যবিত্ত পরিবার গুলোও কষ্টে রয়েছে। নিম্ম আয়ের মানুষ, মধ্যবিত্ত পরিবার, মসজিদের ইমাম মোয়াজ্জিনদের কথা চিন্তা করে ঈদ উপহার দেওয়া হচ্ছে।
বার্তা বাজার/টি.সি