পঞ্চগড়ে প্রনোদনা সহ ৪ দফা দাবিতে সদর উপজেলার দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে ৪ দফা দাবিতে সদর উপজেলার দলিল লেখক সমিতি সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে পঞ্চগড় পৌর এলাকার তেলীপাড়ায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা।

এ সময় সংগঠনটির সভাপতির পক্ষে দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বাবুল এক লিখিত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ৪ দফা দাবিতে বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে দেশে অফিস-আদালত সহ প্রায় সব ধরনের সরকারী প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। এ কারণে পঞ্চগড় সদরে প্রায় ৫৪ জন দলিল লেখক এখন অলস সময় কাটাচ্ছেন। কাজ নেই তাই অনেকের হাতে টাকা-পয়সাও নেই। বিধায় সমিতির সদস্যরা স্ত্রী-সন্তানদের নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছে। কারণ দলিল লেখক সমিতির সদস্যরা সরকারী কোন মাসিক ভাতা পান না। এমনকি এ পর্যন্ত দলিল লেখক সমিতির কোন সদস্য করোনা কালে আর্থিক প্রনোদনা বা খাদ্য সামগ্রী পাননি। এ মহমারী দূর্যোগের ক্রান্তিলগ্নে সরকার যদি দলিল লেখকদের জন্য প্রনোদনার ব্যবস্থা করেন।পাশাপাশি প্রত্যেক দলিল লেখক সদস্যর জন্য স্থায়ী মাসিক ভাতার ব্যবস্থা সহ বার্ধক্য বয়সে এককালীন আর্থিক অনুদানেরও দাবী জানান তারা।

এ সময় তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, আমরা দলিল লেখকেরা প্রতিমাসে সরকারের রাজস্ব খাতে লাখ-লাখ জমা করি। কিন্তু আমরা সরকারের কাছে তেমন কোন অার্থিক সাহায্য বা প্রনোদনা পাইনা এমনকি এ পর্যন্ত পাইনি। তাই মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের প্রতি সজাগ দৃষ্টি রেখে আমাদের প্রতি একটু সহায় হোন। তিনি যেন আমাদের মাসিক ভাতা, আর্থিক সহায়তা বা প্রনোদনা এবং বার্ধক্য বয়সে এককালীন আর্থিক অনুদানের ব্যবস্থা করেন।

এ সময় সংবাদ সম্মেলনে সংগঠনটির সদর উপজেলার সভাপতি সফিজুল ইসলাম,সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরকার,অর্থ সম্পাদক তফিজুর রহমান সহ সংগঠনটির ৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর