স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা সাতক্ষীরায় কৃষকের পাকা ধান কেটে দিলেন

করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট কারনে সাতক্ষীরায় এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শনিবার সকালে সদর উপজেলার মাছখোলা বিলে তারা কৃষক শামীম রেজার তিন বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
উক্ত ধান কাটা কার্যক্রম এ সময় নেতৃত্ব দন, সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন ও সিনিয়র যুগ আহবায়ক সালাউদ্দিন লিটন।

এ সময় তারা বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশনায় আসন বোরো মৌসুমে চাষীদের মাঠ থেকে ধান কেটে বাড়িতে তুলে দেয়ার জন্য তারা এই কার্যক্রম শুরু করেছেন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর