নারায়ণগঞ্জে একদিনে আরও ৭৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪ জন প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একদিনে করোনা আক্রান্ত ৪৪ জন ব্যক্তি সুস্থ হয়েছেন।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

নারায়ণগঞ্জ জেলায় ১ হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মোট মৃত্যু হয়েছে ৬১ জনের আর সুস্থ হয়েছেন ৩৮৬ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর