তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে কুয়েতে কর্মহীন মানুষের পাশে কুয়েত ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগ কুয়েত শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহামারী দুর্যোগের সময়ে বিপদগ্রস্ত অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়াতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপির নির্দেশ অনুযায়ী বহিঃবিশ্বে কুয়েত শাখার নেতৃবৃন্দরা সর্বোচ্চ চেষ্টা করছে কুয়েতে অবস্থানরত কর্মহীন বাংলাদেশী প্রবাসী ভাইয়েদের পাশে দাড়ানো সহ তাদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেছে কুয়েত শাখা ছাত্রলীগের প্ররিশ্রমী ছাত্র নেতা আহাদ ইসলাম স্মরণ।

এ বিষয়ে কুয়েত ছাত্রলীগ নেতা আহাদ ইসলাম স্মরণ বলেন, গত কয়েকদিন ধরে আমরা বাংলাদেশ ছাত্রলীগ কুয়েত শাখার নেতা কর্মীরা-হাসাবিয়া , ফরানিয়া ও খাইতানসহ বিভিন্ন জায়গায় কুয়েতে অবস্থানরত কর্মহীন সাধারণ বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। এই মহামারীর সময়ে আমাদের প্রত্যেককে অসহায় ও বিপদগ্রস্ত মানুষদেরকে সহযোগীতায় এগিয়ে আশা উচিৎ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কুয়েত শাখার সভাপতি প্রার্থী ইয়াসিন খান অভি, সাধারণ সম্পাদক প্রার্থী আহাদ ইসলাম, বাদল, তারেক সহ কুয়েতে অবস্থানরত ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর