একদিনে মৃত ১৬ জনের সবাই পুরুষ

দেশে গত ২৪ ঘন্টায় মহামারি করোনায় প্রাণ হারিয়েছেন আরও ১৬ জন। এখন দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩১৪ জন। এই একদিনে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৯৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২১ হাজারের কাছাকাছি চলে এসেছে।

শনিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তারা সবাই পুরুষ। এদের মাঝে ঢাকা বিভাগের ১২ জন। ঢাকা সিটিতে আছে ৭ জন। ঢাকা জেলার ২ জন। গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের আছেন একজন করে। চট্টগ্রাম ও রংপুর বিভাগের আছেন ২ জন করে।

তিনি আরও জানান, বয়স বিবেচনায় ৬০ বছরের বেশি বয়স্ক আছেন ৪ জন। ৫১-৬০ বছর বয়সী এমন রোগী ৬ জন, ৪১-৫০ বছর বয়সী রোগী আছেন ৫ জন ও ৩১ থেকে ৪০ বছর বয়সী রোগী আছেন ১ জন।

এর আগে, গতকাল শুক্রবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ২০২ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।

নিমফুল/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর