দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯৩০ জন। এদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২৩৫ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।
শনিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে, গতকাল শুক্রবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ২০২ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।
বার্তাবাজার/এমকে