দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯৩০ জন করোনারোগী শনাক্ত হয়েছে। এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৯৫ জন। আক্রান্তের সংখ্যা ২১ হাজার স্পর্শ করতে আর মাত্র ৫ জন বাকি।
শনিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা জানান, দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আরও ১৬ জন। এখন পর্যন্ত দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৩১৪ জন। সর্বশেষ একদিনে আরও ২৩৫ জন সুস্থ হওয়ায় দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪ হাজার ১১৭ জন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার থাকায় দেশের অনেক ল্যাবেই করোনা টেস্ট করা যায়নি বলে একদিনে টেস্টের সংখ্যাও গতকালের চেয়ে কিছুটা কমে এসেছে।
বার্তাবাজার/নিমফুল