তিতাসে মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশনায় এবং তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকারের পরামর্শক্রমে তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের সভাপতি কোরিয়া প্রবাসী মো.জালাল হোসেন,সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী মো. শাহজালাল ও সাংগঠনিক সম্পাদক সৌদি প্রবাসী মো. সাজ্জাদ হোসেনের অর্থায়নে ৫শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ (শনিবার) বেলা ১১ টায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহজালাল এর বাড়ি থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার,নারী ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার ও মো. মিজানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ সামগ্রী বিতরণ পূর্বে করোনাভাইরাস থেকে মুক্তি লাভের কামনায় দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন মাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন ছালেহী।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর