এমপির আগমনে মানুষের ভিড়ে পালিয়ে গেল করোনা!

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওই এলাকার সংসদ সদস্যের আগমন উপলক্ষে বিশাল গণজমায়েত নিয়ে পুরো জেলাজুড়ে চলছে তুমুল সমালোচনা। অনেকে কটাক্ষ করে বলছেন, ‘এমপির আগমনে মানুষের এত ভিড়ে করোনা পালিয়ে গিয়েছে’।

জানা যায়, পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিববুর রহমান মুহিবের রাঙ্গাবালী আগমন উপলক্ষে বিশাল শুভেচ্ছা মিছিল বের করে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান। ছাত্রলীগের এই দুই নেতা বিভিন্ন ইউনিয়ন থেকে কর্মী ডেকে এনে আলাদা আলাদা এই মিছিল বের করে।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলা সদর থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এমপিকে বরণের মাধ্যমে শেষ হয়। এমপির উপস্থিতিতে দফায় দফায় মিছিল ও শোডাউন করা হয়। প‌রে উপ‌জেলা চত্ব‌রে স্থানীয়‌দের মা‌ঝে ত্রাণ বিতরণ ক‌রা হয়।

মিছিলে গণজামায়েতের ব্যাপারে উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শি‌বলি স্বীকারোক্তিমূলক বক্তব্য দিলেও সাধারণ সম্পাদক অস্বীকার করে এই ছবি গুলো পুরোনো বলে দাবি করেন।

এ ব্যপা‌রে স্থানীয় এম‌পি মহিববুর রহমা‌নের সা‌থে মোবাই‌লে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি জানান, আমা‌কে কেউ সংবর্ধনা দেয় নাই। আর ছাত্রলীগসহ দলীয় সকল‌কে বলা আ‌ছে সামা‌জিক দূরত্ব বজায় রাখ‌তে। তারপ‌রেও ওরা য‌দি এটা ক‌রে থা‌কে ত‌বে সেটা ঠিক ক‌রে নাই।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর