করোনা উপসর্গ নিয়ে চাটখিল উপজেলা বিএনপি সভাপতির মৃত্যু

নোয়াখালী জেলা বিএনপির সহসভাপতি ও চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন (৫৫) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৬ মে) ভোর ৫টার দিকে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এর আগে গত ৩ থেক ৪ দিন তিনি জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোরে তিনি ঢাকায় নিজের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আজ দুপুরের দিকে নিহতের লাশ নোয়াখালীর চাটখিল উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং স্থানীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর